নওগাঁয় নারী মা.দ.ক ব্যবসায়ীসহ আ.ট.ক ২


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
নওগাঁয় নারী মা.দ.ক ব্যবসায়ীসহ আ.ট.ক ২

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যার পর উপজেলার নবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মিনা পারভীন (৪৩) ও সাদ্দাম (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ছদ্মবেশে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে তাঁদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে মিনার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

নওগাঁয় জু.য়া.র আসরে অভিযান, আ.ট.ক ১০

পুলিশ সূত্রে জানা যায়, আটক মিনা পারভীনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন