নওগাঁর পোরশায় ট্যা.পে.ন্টা.ড.ল ট্যাবলেটসহ যুবক আটক


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১৭ জুন, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
নওগাঁর পোরশায় ট্যা.পে.ন্টা.ড.ল ট্যাবলেটসহ যুবক আটক

নওগাঁর পোরশা উপজেলায় অভিযান চালিয়ে ৩৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার গাংগুরিয়া ইউনিয়নের গাংগুরিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির অভিযোগে মো. ইব্রাহিম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ইব্রাহিম পোরশা উপজেলার গোবিরাকুড়ি গ্রামের বাসিন্দা। তিনি মো. শরিফ উদ্দিনের ছেলে।

পুলিশের দাবি, আটক ব্যক্তির হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ৩৫০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।

পোরশা থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পুলিশের পক্ষ থেকে উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোকে ভারতীয় ট্যাপেন্টাডল বলে দাবি করা হয়েছে। বিষয়টি তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০