শিক্ষক আরিফুল হ.ত্যা: দ্রুত চার্জশিটের আশ্বাস ত্রাণমন্ত্রীর


মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ণ ৬৮
শিক্ষক আরিফুল হ.ত্যা: দ্রুত চার্জশিটের আশ্বাস ত্রাণমন্ত্রীর

লালমনিরহাটে অনলাইন জুয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে হামলায় নিহত সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলামের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা জানিয়েছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে আদিতমারী উপজেলার গন্ধমরুয়া এলাকায় নিহত শিক্ষক আরিফুল ইসলামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আরিফুল ইসলামের হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিহত শিক্ষকের পরিবারের বিষয়ে মন্ত্রী বলেন, আরিফুলের মৃত্যুতে তাঁর পরিবার অসহায় হয়ে পড়েছে। তাঁর দুটি ছোট সন্তান রয়েছে। সর্বশেষ সন্তানটি জন্মের পর বাবাকে দেখার সুযোগও পায়নি। পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, যারা সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি কিংবা ছোট ঘটনাকে বড় করে তোলার চেষ্টা করে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, গত ১ আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলামের ওপর হামলার অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২১ আগস্ট রাতে ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ২ আগস্ট আরিফুলের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে আদিতমারী থানায় ১০ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ জানিয়েছে, মামলার প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরিফুলের মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১