জুড়ীতে দুই শতাধিক পরিবারের মাঝে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ


প্রতিনিধি প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
জুড়ীতে দুই শতাধিক পরিবারের মাঝে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ

ঈদ উল ফিতর উপলক্ষে অসচ্ছল পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী জুড়ী উপজেলা শাখার অন্তর্ভুক্ত বেলাগাঁও ওয়ার্ড শাখা। মঙ্গলবার (১৭ মার্চ) বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ড সভাপতি ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল হাই হেলাল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি লুৎফুর রহমান আজাদী, আল ইহসান ফাউন্ডেশনের সভাপতি, শিক্ষানুরাগী মুজিবুর রহমান আজিজি, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমীর এডভোকেট শাখাওয়াত হোসাইনন, সেক্রেটারি আব্দুস সত্তার, সাবেক সেনা কর্মকর্তা ইমরান হোসেন তুলা, বেঁলাগাও ওয়ার্ডের পরিচালক আলমগীর হোসেন প্রমুখ।

 

জামায়াতে ইসলামী বেঁলাগাও ওয়ার্ডের উদ্যোগে ১৬৩ টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। “ঈদের খুশি” প্যাকেজে ছিলো পোলাও চাল, সেমাই, নুডুলস, দুধ, একটি মুরগি, ⁠চিনি ও সয়াবিন তেল।
এছাড়া একশো জন বৃদ্ধ ও বৃদ্ধা কে লুঙ্গি এবং শাড়ি বাড়ি বাড়ি গিয়ে উপহার দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০