মৌলভীবাজারে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী


মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে সংরক্ষিত নারী আসনে  মনোনয়ন পেলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

মৌলভীবাজার থেকে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন ও সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

 

 

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী প্রয়াত সাবেক মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য এবাদুর রহমান চৌধুরীর কন্যা। পারিবারিকভাবে রাজনৈতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকলেও তিনি নিজস্ব কর্মজীবনে কর্পোরেট খাতে গুরুত্বপূর্ণ অবস্থান গড়ে তোলেন।

 

 

 

তিনি দীর্ঘদিন দেশের শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ ও সেবার মানোন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে।

 

 

রাজনীতিতে তার এই মনোনয়নকে বিএনপির একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং কর্পোরেট নেতৃত্বের সমন্বয়ে তিনি ভবিষ্যতে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন দলীয় নেতাকর্মীরা।

 

 

এদিকে মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, নতুন প্রজন্মের শিক্ষিত ও পেশাগতভাবে দক্ষ নেতৃত্ব রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১