কাশিমপুরে অবৈধ বাঁধে দুর্ঘটনা, যুবদল কর্মী গুরুতর আহত


মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ২০ মে, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
কাশিমপুরে অবৈধ বাঁধে দুর্ঘটনা, যুবদল কর্মী গুরুতর আহত

রাজনগর উপজেলা প্রতিনিধি :হাবিবুর রহমান নাজমুল মৌলভীবাজারের রাজনগর উপজেলা এর ১নং ফতেপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড কাশিমপুর গ্রামে বালু উত্তোলনের জন্য ওয়াপদা সড়কের উপর একটি উঁচু বাঁধ নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, যুবদল কর্মী লিটন মিয়া মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ওই বাঁধের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার সুস্থতার জন্য এলাকাবাসী দোয়া কামনা করছেন।

 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের সুবিধার্থে সড়কের ওপর এ ধরনের ঝুঁকিপূর্ণ বাঁধ নির্মাণ করা হয়েছে, যা জনসাধারণের চলাচলে মারাত্মক হুমকি তৈরি করেছে।

 

 

 

স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগে আরও বলা হয়, আনোয়ার হোসেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় নকুল দাশের নেতৃত্বে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন এবং এখনো একই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের দাবি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১