মৌলভীবাজার জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের অন্যতম বিদ্যাপীঠ দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের এ বিদায় জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। কঠোর পরিশ্রম ও নৈতিকতার সাথে এগিয়ে গেলে সাফল্য নিশ্চিত।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন এবং জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১৩১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭০ জন, মানবিক বিভাগ থেকে ২৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৭ জন শিক্ষার্থী রয়েছে। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আসন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সাফল্য ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :