জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শাহ মোস্তফা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত 


মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ আব্দুল কালাম প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ ৮১
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শাহ মোস্তফা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত 
মৌলভীবাজার জেলা প্রতিনিধি :মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গত ৪জুলাই, মঙ্গলবার, সকাল ১১ টা শাহ মোস্তফা একাডেমির উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং ছাত্র-ছাত্রী শিক্ষক অভিভাবকদের লিখিত সৃজনশীল  দেয়ালিকা “জুলাই ২৪”  উন্মোচন  হয়েছে।
প্রাণবন্ত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক  মৌলভীবাজার ইম্পেরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশীদ।
প্রধান অতিথি মনোমুগ্ধকর অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় চেতনা, সাহস ও আত্মত্যাগের এক অনন্য ইতিহাস। এই আন্দোলনের শহীদ ও আহতদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের প্রকৃত ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশপ্রেমের শিক্ষা পৌঁছে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।”
একাডেমির প্রিন্সিপাল ইয়ামীর আলীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ইনামুল হক ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও লেখক সৈয়দ রুহুল আমিন, সাপ্তাহিক সমাচার-এর ভারপ্রাপ্ত সম্পাদক আবদাল মাহবুব কোরেশী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল আমিন চৌধুরী সুফি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক দেওয়ান পারওয়াজ আহমদ চৌধুরী, জুলাই যোদ্ধা শাহাবুদ্দিন বাবলু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সিফাত আহমেদ রিমন, ইসলামি সংগীত পরিবেশন করেন সামিউল আলীম শাহী এবং মনমুগ্ধকর কবিতা আবৃত্তি করেন ইউসুফ ইব্রাহিম জিয়াদ।আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
 মোনাজাত পরিচালনা করেন সরকারি উচ্চ বিদ্যালয়ের পেশ ইমাম মাওলানা জয়নুল হক। অনুষ্ঠান শেষে জুলাই ধারণ করে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি  প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং স্মারক দেয়ালিকার আনুষ্ঠানিক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১