কুষ্টিয়ায় পীর শামীম হ.ত্যা মামলা: প্রধান আসামি জামায়াত নেতাসহ দুজন কারাগারে


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ৩০ জুন, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ ৪৩
কুষ্টিয়ায় পীর শামীম হ.ত্যা মামলা: প্রধান আসামি জামায়াত নেতাসহ দুজন কারাগারে

কুষ্টিয়ার দৌলতপুরে পীর আবদুর রহমান ওরফে শামীম হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো দুজন হলেন হত্যা মামলার প্রধান আসামি, কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও দৌলতপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ খাজা আহমেদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের দৌলতপুর উপজেলা কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ আলী মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে তিনজনসহ মোট ছয়জন কারাগারে রয়েছেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, হত্যা মামলার পর থেকেই প্রধান আসামিসহ কয়েকজন পলাতক ছিলেন। এর মধ্যে এক আসামি রাজীবকে র‍্যাব গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করে। অন্যদিকে, খাজা আহমেদ ও আসাদুজ্জামান উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান।

মঙ্গলবার সেই জামিনের মেয়াদ শেষে তাঁরা কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন। শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবির সরকার তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কুষ্টিয়ার  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১