কুষ্টিয়ার লাহিনীতে মার্সেল শোরুম উদ্বোধনে শোভাযাত্রা


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ৭ মে, ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ণ ৬৫
কুষ্টিয়ার লাহিনীতে মার্সেল শোরুম উদ্বোধনে শোভাযাত্রা

কুষ্টিয়ার লাহিনী এলাকায় নতুন একটি মার্সেল শোরুম উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) লাহিনী বটতলা মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি কুষ্টিয়া মেডিকেল কলেজ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় অবস্থিত শোরুমে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কুষ্টিয়ায় ৩২ ঘণ্টা পর পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

শোরুম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মার্সেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের হেড অব বিজনেস মো. রুহিন সাব্বির হোসাইন, ডেপুটি হেড মো. মতিউর রহমান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুল ইসলাম রুবেল, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. রোকনুজ্জামান এবং ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা উপস্থিত ছিলেন। এ ছাড়া মিডিয়া ব্যক্তিত্ব আবু হেনা রনি ও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

কুষ্টিয়ায় মেধাবী শিক্ষার্থী আলামিনকে সহায়তা

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কুষ্টিয়া অঞ্চলে সেবা সম্প্রসারণ এবং গ্রাহকদের কাছে আধুনিক ইলেকট্রনিক পণ্য সহজলভ্য করতে এই শোরুম চালু করা হয়েছে। তাঁরা স্থানীয় বাজারে মানসম্মত পণ্য ও উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং সবাইকে শোরুম পরিদর্শনের আহ্বান জানান।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১