পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক


প্রতিনিধি প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
তোতা মিয়া, পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার নারায়নপুর গ্রামে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। রবিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গুরুতর আহত অবস্থায় স্বামীকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
পঞ্চগড় সদর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
https://lakhokantho.com/politics/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be/

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০