জয়পুরহাট সীমান্তে ৫২ কেজি ভারতীয় জিরা জব্দ


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
জয়পুরহাট সীমান্তে ৫২ কেজি ভারতীয় জিরা জব্দ

জয়পুরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫২ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)–এর কড়িয়া বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ২৭৯ এমপির প্রায় এক কিলোমিটার ভেতরে মির্জাপুর গ্রামের মাঠে টহল চলাকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে জিরা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৫২ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

জয়পুরহাটে ই.য়া.বা.স.হ দুই মা.দ.ক কারবারি গ্রে.প্তা.র

উদ্ধার করা জিরা হিলি শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০