নওগাঁয় কিন্ডারগার্টেন শিক্ষকদের প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ ২৪
নওগাঁয় কিন্ডারগার্টেন শিক্ষকদের প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, নওগাঁ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় নওগাঁ শহরের মুক্তির মোড়সংলগ্ন ড্যাফোডিল জুনিয়র হাইস্কুলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সংগঠনের নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মো. মঞ্জুর মোরশেদ টুটুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সদস্যসচিব ক্বারী মাওলানা মো. দেলোয়ার হোসাইন সাঈদ।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-মহাসচিব মো. আব্দুস সালাম, রাজশাহী বিভাগীয় সচিব মো. ইয়াকুব আলী এবং সাংগঠনিক সচিব শেখ মো. আজহারুল ইসলাম ও মো. আব্দুল ওয়াহেদ।

দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ পিটিআইয়ের ইন্সট্রাক্টর মোস্তাফিজুর রহমান। এতে নওগাঁর ১১টি উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক এবং বগুড়া জেলার কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষক অংশ নেন।

কর্মশালায় শিক্ষকতার মানোন্নয়ন, আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি এবং কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থার সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০