
রোববার (৯ আগস্ট) ১৬ বিজিবির ব্যবস্থাপনায় সাপাহার উপজেলার আইহাই ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।
১৬ বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মিল্টন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান এবং আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু। এ সময় প্রশাসনিক কর্মকর্তা নিশান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্তবর্তী তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তরুণদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে পারলে সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা অনেকাংশে কমে আসবে।
তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি করা হবে। এতে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।
প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ব্যাচে সীমান্তবর্তী এলাকার ৩০ জন তরুণ অংশ নিচ্ছেন। তাদের মোবাইল ফোন সার্ভিসিং, অপারেটিং এবং সফল যুব উদ্যোক্তা হওয়ার বিষয়ে হাতে-কলমে ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের প্রশিক্ষণ সীমান্তবর্তী এলাকার তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি অপরাধপ্রবণতা কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :