পঞ্চগড়ে দুর্গাপূজার প্রস্তুতি, জমেনি কেনাকাটা


মোঃ তোতা মিয়া, পঞ্চগড় প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ ৫২
পঞ্চগড়ে দুর্গাপূজার প্রস্তুতি, জমেনি কেনাকাটা

পঞ্চগড়ে শারদীয় দুর্গাপূজা ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্রতিমা সাজানো, রং-তুলির কাজ এবং তোরণ নির্মাণে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও ডেকোরেটর কর্মীরা।

প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। বিভিন্ন পূজামণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। পাশাপাশি মণ্ডপের আশপাশে বসতে শুরু করেছে মিষ্টি, খেলনা ও বিভিন্ন পণ্যের দোকান।

তবে পূজার কেনাকাটায় এবার তেমন ভিড় নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁদের মতে, নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও মানুষের হাতে পর্যাপ্ত টাকা না থাকায় কেনাকাটা কম হচ্ছে। এ ছাড়া আমন ধান ঘরে তুলতে এখনো সময় বাকি থাকায় কৃষিনির্ভর মানুষের ব্যয় করার সক্ষমতাও সীমিত।

উৎসবের প্রস্তুতি চললেও বাজারে প্রত্যাশিত বিক্রি না হওয়ায় কিছুটা হতাশ স্থানীয় ব্যবসায়ীরা।

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১