প্রাণ ফিরে পাচ্ছে বরিশালের লাকুটিয়া জমিদারবাড়ি


প্রতিনিধি প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ ১৫৫
প্রাণ ফিরে পাচ্ছে বরিশালের লাকুটিয়া জমিদারবাড়ি
বরিশাল প্রতিনিধি: চুন, বালু আর চিনির পানি দিয়ে প্লাস্টার এবং চুন সুরকি দিয়ে গাঁথনি ও ফ্লোর ঢালাই করে বরিশালের ঐতিহ্যবাহী লাকুটিয়া জমিদারবাড়িতে সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।সংস্কারের কাজ শেষ হলে পর্যটকরা আদি রুপে দেখতে পারবেন ঐতিহ্যবাহী এই জমিদারবাড়িটি। জানা গেছে, বরিশালের বাবুগঞ্জ উপজেলার লাকুটিয়ায় অবস্থিত জমিদারবাড়ীটি একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন, যেটি নির্মাণ হয় আনুমানিক ১৬০০-১৭০০ শতকে রূপচন্দ্র রায়ের পুত্র রাজচন্দ্র রায়ের হাত ধরে শুরু হয়। রূপচন্দ্র রায় এই বংশের প্রতিষ্ঠাতা এবং রাজচন্দ্র রায়ই মূল জমিদার বাড়িটি নির্মাণ করেন। বর্তমানে বাড়িটির সংস্কার কাজ চলছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানে পরিণত হয়েছে। গত ৪ মে শুরু হয়েছে জমিদারবাড়ির সংস্কারকাজ। বাড়িটির উচ্চতা আট দশমিক ২০ মিটার, দৈর্ঘ্য ২৫ দশমিক ৪০ মিটার ও প্রস্থ নয় দশমিক ২০ মিটার। দোতলা এ ভবনে মোট নয়টি কক্ষ। ভবনটির চারপাশে পুনঃনির্মাণ করা হচ্ছে গোলাকার ইটের পিলার।
ভেঙে ফেলা হয়েছে পুরোনো ছাদ, সাতক্ষীরা থেকে আনা টালি দিয়ে নতুন ছাদ নির্মাণ করা হয়েছে। একইসঙ্গে দোতলা ও নিচতলার ছাদ মেরামতের কাজ চলছে।

স্থানীয় বাসিন্দা প্রিন্স তালুকদার জানান, প্রায় দুইশ বছরের পুরনো এ বাড়িটি বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় ছিল। এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কার কাজ শেষ হলে প্রান ফিরে পাবে জমিদারবাড়িটি।প্রচুর দর্শনার্থীদের সমাগম হবে এখানে।এতে জমিদারি ইতিহাসও ঐতিহ্য সংরক্ষণ হবে। বরিশাল বিভাগীয় জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান আরিফুর রহমান জানান, প্রথম পর্যায়ে ৬০ লাখ ৬৫ হাজার নয়শ ৩৫. টাকা ব্যয়ে ভবনের ভিত্তি, ইটের গাঁথুনি ও ছাদে নির্মাণকাজ করা হচ্ছে।চলতি অর্থ বছরে ভবনের কাজ হবে। প্রাচীন দরজা-জানালা, মেঝে এবং আলো-বাতাস চলাচলের কাঠামো আপাতত এই প্রকল্পে অন্তর্ভুক্ত নয়। এগুলো পরবর্তী ধাপে যুক্ত করা হতে পারে। এছাড়াও পর্যায় ক্রমে ভবনটি সংরক্ষণের জন্য বাউন্ডারি দেয়াল নির্মান,সামনের এবং ভেতরের মঠগুলো সংস্কার করা হবে।

জমিদার বাড়ীর সংস্কার কাজে নিযুক্ত রাজশাহী থেকে আগত মিস্ত্রি আঃ রহিম জানান,প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধীনে এখানে প্রতিদিন ৮/১০ জন শ্রমিক নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।ভবনের কাজ যাতে টেকসই ও মজবুত হয় সেজন্য সিমেন্ট ছাড়াই চুন,বালু,সুরকি আর চিনির পানি দিয়ে নির্মান কাজ চলছে।কাজের শেষ পর্যায়ে চুন ও আঠা দিয়ে ভবনের বাইরে ও ভিতরে সাদা রং করা হবে।

বরিশালের সংস্কৃতিজন সুশান্ত ঘোষ বলেন, লাকুটিয়া জমিদার বরিশালের একটি ঐতিহ্যবাহী জমিদার পরিবারই ছিল না, তারা এ অঞ্চলের সংস্কৃতির উল্লেখযোগ্য একটা অংশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সঙ্গে তাদের আত্মীয়তার সূত্র ছিল এবং বিশ্বখ্যাত লেখক অরুন্ধতী রায়ও এই পরিবারের অন্যতম সদস্য ছিলেন। ইতিহাসের জায়গা থেকে তিনশ বছরের পুরোনো লাকুটিয়া জমিদার বাড়ি বরিশাল অঞ্চলের জনগণের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময়ও লাকুটিয়া জমিদার বাড়ি মুক্তিযোদ্ধাদের একটি অন্যতম কেন্দ্র ছিল, যেখানে মুক্তিযোদ্ধারা অবস্থান করে প্রশিক্ষণসহ ওই অঞ্চলে যুদ্ধের কার্যক্রম পরিচালনা করেছেন। সর্বশেষ ২০১৮ সালের ১৯ অক্টোবর অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সফিউর রহমানকে এক চিঠিতে জমিদারবাড়ির পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান অস্ট্রেলিয়ার উচ্চ আদালতের সলিসিটার ও জমিদার পরিবারের উত্তরাধিকারী পঙ্কজ রায়ের কন্যা আলপনা রায়। চিঠিতে তিনি ভবনটিকে একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণের জোর দাবি জানান। তার এই চিঠির প্রেক্ষিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বরিশাল জাদুঘরকে প্রস্তাব তৈরির নির্দেশ দেয়। লেখক ও গবেষক আনিসুর রহমান স্বপন বলেন, বরিশালের উন্নয়নের প্রেক্ষাপটে লাকুটিয়া জমিদারদের অবদান ছিল, যে কারণে তাদের আধুনিক বরিশালের রূপকারও বলা হতো। বরিশাল মহানগরের প্রতিষ্ঠা, বিকাশ ও উন্নয়নের জন্য তাদের অবদান ছিল। তৎকালীন সময়ে স্টিমার সার্ভিসের একটি স্টেশন জমিদারদের কল্যাণে লাকুটিয়ার কাছাকাছি শায়েস্তাবাদেও ছিল। শিক্ষা বিস্তারেও তাদের এ অঞ্চলে অবদান ছিল। সার্বিকভাবে লাকুটিয়া জমিদারবাড়ি সংরক্ষণে সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বরিশালবাসী। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গোডাউন ও ট্রাক্টর রাখার ঘর থাকায় ভবনটির নান্দনিকতা ব্যাহত হচ্ছে। তাই সেগুলো দ্রুত সেখান থেকে সরিয়ে লাকুটিয়া জমিদারবাড়ির আঙিনা ও চারপাশ ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হলে সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে ফুটে উঠবে। উল্লেখ্য, জমিদার রূপচন্দ্র রায় ছিলেন লাকুটিয়া জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা। তার নাতি রাজচন্দ্র রায়ের সময় জমিদারির পরিধি ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। প্রত্নতত্ত্ব বিভাগের তথ্যানুযায়ী ২১ দশমিক ৩৪ একর জমির ওপর জমিদার বাড়ির অবস্থান। যা ১৬ থেকে ১৭ শত খ্রিস্টাব্দের মাঝামাঝি নির্মাণ করা হয়েছিল। জমিদার বাড়ির সামনে পাঁচটি ও পেছনে মোট আটটি মঠ ছিল। বর্তমানে মঠগুলোও আজ বিলিনের পথে।এছাড়াও বাড়িটির চারপাশে আছে তিনটি বাঁধানো পুকুর, যেগুলো ‘বাবুর পুকুর’ নামে পরিচিত। বহু বছর ধরে দর্শনার্থীরা ভবনটি দেখতে এলেও সংরক্ষণের অভাবে হতাশ হয়ে ফিরতেন। সংস্কারকাজ শুরু হওয়ায় তাঁদের মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে।জমিদারবাড়ীর সাথে ভংগুর এ মঠগুলো সংস্কার করা হলে ইট-পাথর ও সুড়কি দিয়ে তৈরি জমিদারবাড়িটি তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০