ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি মেধা তালিকায়  কুমিল্লা বোর্ডের তৃতীয়


প্রতিনিধি প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২৪, ১০:৫৬ অপরাহ্ণ
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি মেধা তালিকায়  কুমিল্লা বোর্ডের তৃতীয়

লাখোকণ্ঠ প্রতিবেদক : ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ফরিদ আহমেদ ভুইয়া একাডেমি ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। মেধা তালিকায় শত ভাগ পাশের প্রথম দশ প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লা বোর্ডের তৃতীয় হয়েছেন ফরিদ আহমেদ ভূইয়া একাডেমী। এ বছর অত্র শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা থেকে সর্বমোট ১৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বিগত বছরের ন্যায় সাফল্যের ধারাবাহিকতায় এ বছরও পাশের হার ১০০%।

মোট জিপিএ-৫ পেয়েছে ৯১ জন। শতকরা ৫৪ ভাগ জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে। অভিজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুইয়া এবং একাডেমির সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের সুদূরপ্রসারী পরিকল্পনা এবং দক্ষ নেতৃত্বের কারণেই প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্র একাডেমি বোর্ড পরীক্ষাসমূহে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। স¤প্রতি একাডেমি কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত বিশেষ একাডেমিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম, পাঠদানের সুপরিকল্পিত নীতিমালা ও তার সুনিপুণ বাস্তবায়ন, নিয়মিত শ্রেণি পাঠদানের পাশাপাশি তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অতিরিক্ত পাঠদান, শিক্ষার্থীদের পাঠোন্নতিকল্পে নিয়মিত মনিটরিং, ফিডব্যাক গ্রহণ ইত্যাদি এ বছরের প্রশংসনীয় ফলাফল অর্জনে সহায়ক হয়েছে। এছাড়া সম্মানিত শিক্ষক বৃন্দের আন্তরিক প্রচেষ্টা ও কার্যকর পাঠদান পদ্ধতি, অভিভাবকবৃন্দের সচেতনতা এবং সর্বোপরি শিক্ষার্থীদের একনিষ্ঠ অধ্যয়ন ও ভালো ফলাফল করার ঐকান্তিক প্রচেষ্টা এইচএসসি-২০২৪ সালের পরীক্ষায় প্রশংসনীয় ফলাফলের নেপথ্যে বিশেষ ভ‚মিকা পালন করেছে। এইচএসসি-২০২৪-এর সকল বিষয়ের পরীক্ষা সম্পন্ন হলে জিপিএ ৫ এর সংখ্যা আরো বৃদ্ধি পেত বলে একাডেমি কর্তৃপক্ষ মনে করেন।

বিভাগ অনুযায়ী ফলাফল 

মোট উত্তীর্ণ: ১৬৮ জন(জিপিএ ৫: ৯১ জন)
বিজ্ঞান বিভাগ :মোট পরীক্ষার্থী ৯১ জন। A+ ৭০জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ: মোট পরীক্ষার্থী ৪৪ জন । A+ ১৫ জন।
মানবিক বিভাগ: মোট শিক্ষার্থী ৩৩ জন। A+ ০৬জন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০