ফেনী ও নোয়াখালীসহ ৫ জেলায় নতুন এসপি, বদলি ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ১১ জুন, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
ফেনী ও নোয়াখালীসহ ৫ জেলায় নতুন এসপি, বদলি ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা

ফেনী, পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী ও ঝিনাইদহ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশের আরও সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন পুলিশ সুপাররা

ফেনী: সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার (এর আগে তিনি ঝালকাঠির এসপি হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন)।
পঞ্চগড়: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইম।
মৌলভীবাজার: ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মনিরুল ইসলাম।
নোয়াখালী: ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, মিডিয়া) এন. এম. নাসিরুদ্দিন।
ঝিনাইদহ: ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, প্রসিকিউশন) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

অন্যান্য বদলি

একই প্রজ্ঞাপনে পঞ্চগড়ের বিদায়ী এসপি মো. মিজানুর রহমান এবং মৌলভীবাজারের বিদায়ী এসপি মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

নোয়াখালীর বিদায়ী এসপি টি. এম. মোশাররফ হোসেনকে সিআইডির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ঝিনাইদহের বিদায়ী এসপি মো. মাহফুজ আফজালকে এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার রাজীব ফরহান এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০