
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির জন্য ঋণ নিয়ে ১০টি গরু কিনেছিলেন তিনি। রামপুর এলাকায় গরুগুলো বেঁধে রেখে পাহারা দেওয়ার সময় শনিবার ভোর ৫টার দিকে ৪ থেকে ৫ জন ব্যক্তি এসে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়।
তিনি আরও বলেন, তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে গাড়িটির পিছু নিলেও সেটি আটকাতে পারেনি। লুট হওয়া গরু উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, কোরবানির ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা গরু এনে ফেনীর হাটবাজারে বিক্রি করছেন। এ ধরনের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ব্যবসায়ীকে জিম্মি করে গরু লুটের ঘটনা ঘটেনি। গরুর পাল থেকে একটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যবসায়ীদের নিরাপত্তায় কাউকে ছাড় দেওয়া হবে না।
ফেনীর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :