ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী উৎসবের লোগো উন্মোচন


বাহাদুর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ ২৯
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী উৎসবের লোগো উন্মোচন

গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী উৎসবের লোগো উন্মোচন করা হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে লোগোটি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আজীবন সদস্য ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এবং শারমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।

তিনি বলেন, আগামী জানুয়ারিতে প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে। জাতীয় প্রেসক্লাবের পর দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রেসক্লাবগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব অন্যতম। সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব বলেন, “ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছর পূর্তিকে শুধু প্রেসক্লাবের অনুষ্ঠান হিসেবে নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়ার উৎসব হিসেবে দেখতে চাই। এ আয়োজনকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে। ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদেরও উৎসবের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।”

তিনি আরও বলেন, সুবর্ণজয়ন্তী উপলক্ষে এমন আয়োজন করা উচিত, যাতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একটি জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় উৎসব উপভোগ করতে পারেন। সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে প্রেসক্লাব পরিচালনা করাকে তিনি প্রতিষ্ঠানটির অন্যতম ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাংবাদিক মনজুরুল আলম, কবি জয়দুল হোসেন, শেখ শহিদুল ইসলাম, আশিকুল ইসলাম, আল আমিন শাহিন, পীযুষ কান্তি আচার্য্য, দীপক চৌধুরী বাপ্পী, আবদুন নুর, শাহাদৎ হোসেন ও আশেক মান্নান হিমেল।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মো. হাবিবুল্লাহ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচিসহ প্রেসক্লাবের সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আজীবন সদস্যপদ গ্রহণ করেন ওয়াসিকুর রহমান মোস্তাক মোল্লা, দেওয়ান দিদারুল আলম ও খাইরুল হাসান।

লোগো উন্মোচনের মধ্য দিয়ে আগামী জানুয়ারিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উদযাপনের আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু হলো।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১