
সভাপতি অ্যাড.আব্দুল মতিন, সম্পাদক অ্যাড.আবুল হাসান, কোষাধক্ষ্য অ্যাড.আরফান সরকার
মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আ’লীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯ পদে ও বিএনপি ৬ পদে বিজয়ী হয়েছে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ হতে বিজয়ীরা হলেন সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল মতিন, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল হাসান মৃধা, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আনিসুর রহমান ও ফিরোজ খান, যুগ্ন সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট কামরুজ্জামান মুকুল, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট রেজাউল হক, দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট আমানুল্লাহ রিপন, সমাজকল্যান ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ও সদস্য পদে গবিন্দ চন্দ্র মন্ডল বিজয়ী হয়েছে।
এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম হতে কোষাধক্ষ্য পদে অ্যাডভোকেট আরফান সরকার খোকন, মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট লাইলি আক্তার, ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মেহেদি হাসান সাহাবাৎ সদস্য পদে অ্যাডভোকেট শাহিন আলম, অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাইফ বিজয়ী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নাসিমা আক্তার এর ঘোসনা অনুযায়ী এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা হতে মুন্সীগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। নির্বাচনে মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেল হতে ১৫ জন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত ১৫ জন মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাছিমা আক্তার জানান, নির্বাচনে ৩৭০ জন আইনজীবী সমিতির ভোটারের মধ্যে ৩৬৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৮টা হতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :