
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ এসএসসি -এইচএসসি ৯৫’৯৭ ব্যাচের উদ্যোগে শুক্র ও শনিবার দিন ব্যাপী উপজেলার বন্যা দুর্গত মানুষের পাশে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
শুক্রবার ও শনিবার (৩০,৩১)শে আগষ্ট উপজেলার দলটা,করপাড়া, দক্ষিণ শ্যামপুর, কলচমা, কাওয়ালি ডাঙ্গা, জগতপুর, দক্ষিণ দাসপাড়া গ্রামের পানির নিচে তলিয়ে যাওয়া বসত বাড়ি ও আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার ও চাল, ডাল , আলু ,তৈল, লবন সহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

খাদ্য সামগ্রী বিতরণ কালে
উপস্থিত ছিলেন ত্রিদিব সাহা, ইব্রাহিম সৈকত, জামাল পাটোয়ারি, পার্থ বনিক, ইসলাম মোহাম্মদ, হুমায়ূন কবির ,আব্দুর রহিম সহ অনেকে।
ত্রিদিব সাহা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য রামগঞ্জের বিত্তবানদের আহ্বান জানান, ৯৫৯৭ বন্ধুদের এই যাত্রা অব্যাহত থাকবে বলে জানান।
বন্যা পরবর্তী সময়ে চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা ও হত দরিদ্রদেরকে পূণর্বাসন করার চেষ্টা থাকবে।
আপনার মতামত লিখুন :