লালমনিরহাটে ব্র্যাকের উদ্যোগে ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ


মো. আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ১০ জুন, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
লালমনিরহাটে ব্র্যাকের উদ্যোগে ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

লালমনিরহাটে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় ৪৩টি পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ জুন) লালমনিরহাটে ব্র্যাকের জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম ধাপে এসব পরিবারের হাতে হাঁসের বাচ্চা তুলে দেওয়া হয়। একই সঙ্গে হাঁসের বাচ্চা পরিবহনের জন্য প্রত্যেক সুবিধাভোগীকে ৩০০ টাকা করে যাতায়াত খরচ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. আব্দুর রাজ্জাক বলেন, জেলার প্রান্তিক মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ব্র্যাক বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে জেলায় মোট ১৬৫টি পরিবারকে ২০টি করে হাঁসের বাচ্চা দেওয়া হবে। পাশাপাশি সেগুলো সঠিকভাবে পালন ও ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।

তিনি জানান, প্রথম ধাপে ৪৩টি পরিবারের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও গ্রামীণ জনগোষ্ঠীর আয়বৃদ্ধি ও জীবিকার উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. আশরাফুল আলম, ডেপুটি ম্যানেজার সিদ্দিকুর রহমান, এলাকা ব্যবস্থাপক হাবিবুর রহমান, শাখা ব্যবস্থাপক হাফিজুল ইসলাম, আরসি শহিদুর রহমান, টেকনোলজি অফিসার আব্দুল কারীম, সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম, সহকারী কর্মকর্তা জয়ন্ত চন্দ্র বর্ম্মন, শাখা ব্যবস্থাপক ছাবিনা ইয়াসমিনসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লালমনিরহাটের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০