হজযাত্রীর লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সং.ঘ.র্ষ, আহত ১০


বাহাদুর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের সময় : ১৩ জুন, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
হজযাত্রীর লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সং.ঘ.র্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক হজযাত্রীর ফেলে আসা লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টা থেকে উপজেলা সদরের কদমতলী এলাকায় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে হজ পালন করতে সৌদি আরব যান। ফেরার সময় তিনি একটি লাগেজ সেখানে ফেলে আসেন। লাগেজটি ফিরিয়ে আনার দাবিতে গত বৃহস্পতিবার তার পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। এ সময় লাগেজের দায়িত্ব হজযাত্রীর বলে জানানো হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে এজেন্সির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

এর জের ধরে শনিবার সকালে কদমতলী এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, হজযাত্রীর লাগেজ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০