গবিন্দপুরের গর্ব আলী আহমদ আনসার বাহিনীর গর্বিত সদস্য


রাজনগর প্রতিনিধি প্রকাশের সময় : ১২ জুন, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
গবিন্দপুরের গর্ব আলী আহমদ আনসার বাহিনীর গর্বিত সদস্য

রাজনগর, প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের কৃতি সন্তান আলী আহমদ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সফলতার সঙ্গে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে বর্তমানে সিলেটে কর্মরত আছেন। তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও সমগ্র এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের বন্যা বইছে।

 

তিনি গবিন্দপুর গ্রামের বাসিন্দা মরহুম হাজী আব্দুস সালাম সালামত লন্ডনী’র সুযোগ্য সন্তান। আলী আহমদ স্থানীয় ঐতিহ্যবাহী সোনাপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ছোটবেলা থেকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ আলী, দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ আনসার বাহিনীর ২৩/২৪ ব্যাচে যোগদান করেন।

দীর্ঘ ৩ মাস টানা কঠোর পরিশ্রম, কঠোর শৃঙ্খলা ও দক্ষ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর বর্তমানে তিনি সিলেটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রশিক্ষণকালীন সময়ে তার নিষ্ঠা, অধ্যবসায় ও দেশপ্রেমের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসাও অর্জন করেন তিনি।

গবিন্দপুরের এই কৃতি সন্তানের এমন সাফল্যের সংবাদ পেয়ে এলাকায় আনন্দের জোয়ার বইছে। তার এই অর্জন এলাকার যুবসমাজের জন্য বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। পরিবার, শিক্ষক ও এলাকাবাসী সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দেশসেবায় আরও বড় সাফল্য কামনা করেছেন।

 

আলী আহমদের এই পথচলা প্রমাণ করে, ইচ্ছা, মনোবল ও কঠোর পরিশ্রম থাকলে গ্রামের ছেলেরাও দেশের বড় জায়গায় যেতে পারে। তার এই সাফল্য গবিন্দপুর তথা রাজনগরের মুখ উজ্জ্বল করেছে।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০