চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির পথ সুগম করতে ব্যবস্থা নেব: নিতাই রায় চৌধুরী


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ ১৫৬
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির পথ সুগম করতে ব্যবস্থা নেব: নিতাই রায় চৌধুরী

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির পথ সুগম করতে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ‘মহানগর পরিবার দিবস-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন

অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, ‘চিন্ময় দাসকে অন্তর্বতীকালীন সরকার গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল যে, তাকে এভাবে আটক রাখা হয়েছে। আমি এ বিষয়টি নিয়ে যথাযোগ্য জায়গায় আজ-কালের মধ্যেই কথা বলব এবং তার মুক্তির যেন সুগম হয়, সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

মঙ্গল শোভাযাত্রার নাম নিয়ে মন্ত্রীর বক্তব্য ‘উসকানিমূলক’: হেফাজতে ইসলাম

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে পাহাড়ি জনগোষ্ঠী, সমতলের বিভিন্ন জনগোষ্ঠী, উপজাতি, জাতিসত্তা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ নানা সম্প্রদায় রয়েছে। এসব জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে এবং প্রয়োজনীয় অনুসন্ধান চালাচ্ছে। ঢাকেশ্বরী মন্দিরকে প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত বলে আমি মনে করি।’

চিন্ময় কৃষ্ণ দাসের আগাম জামিন শুনানির আবেদন নাকচ

তিনি উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না। রাজনৈতিক মতাদর্শ, ধর্ম ও সংস্কৃতির ভিন্নতা থাকা স্বাভাবিক হলেও এসব বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য। এটাই সরকারের নীতি এবং সেই নীতিতেই আমরা কাজ করছি।’

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১