ঢাকেশ্বরীতে মহালয়ার অনুষ্ঠান উদ্বোধন করলেন দীনেশ ত্রিবেদী


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ ১১৪
ঢাকেশ্বরীতে মহালয়ার অনুষ্ঠান উদ্বোধন করলেন দীনেশ ত্রিবেদী

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার অনুষ্ঠান উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার (১০ অক্টোবর) ভোরে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি মহালয়ার আয়োজনে অংশ নেন।

মহালয়া উদযাপনের মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা।

মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোর ৬টায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। পরে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ, বিশেষ প্রার্থনা ও ঘট স্থাপন করা হয়।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হয়। এদিন প্রয়াত পূর্বপুরুষদের স্মরণে তর্পণ করেন ধর্মাবলম্বীরা।

পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধেসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১