আইয়ুব আলী মেমোরিয়াল স্কুলের বাৎসরিক মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 


প্রতিনিধি প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:১৭ অপরাহ্ণ
আইয়ুব আলী মেমোরিয়াল স্কুলের বাৎসরিক মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

মহসিন খান বুলবুল, সাভার:সাভারের আনন্দপুরে অবস্থিত আইয়ুব আলী মেমোরিয়াল স্কুলের বাৎসরিক মেধা বৃত্তি, ক্রীড়া পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুলের প্রতিষ্ঠাতা আলেক মোহাম্মদ নান্নুর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারী স্কুল প্রাংগনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুজ্জামান খান মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল লতিফ,সাভার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহাব।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি আনিসুজ্জামান খান মুরাদ অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আপনার সন্তান কোথায় যায় কার সাথে মিশে এবং রাতে দেরি করে বাড়ি ফিরে কিনা এ বিষয়গুলো খেয়াল রাখবেন।

এ ছাড়া মাদকের বিষয়ে তিনি বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যান্ত কঠোর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক লাখোকন্ঠের সাভার উপজেলা প্রতিনিধি মহসিন খান বুলবুল।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়, এরপর কোরআন তেলওয়াতের মাধ্যমে মুল অনুষ্ঠান শুরু হয়,এরপর স্কুলের শিক্ষর্থীরা অতিথিদের ব্যাচ পরিয়ে দেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা আলেক মোহাম্মদ নান্নু। বাৎসরিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা অভিভাবক সাবেক ও বতর্মান ছাত্রছাত্রীসহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।