রাজধানীতে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার: ১ 


প্রতিনিধি প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২৪, ৭:৪৪ অপরাহ্ণ
রাজধানীতে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার: ১ 

এম এস শবনম শাহীন: রাজধানীর ভাটারা এলাকা থেকে প্রায় ৭ লাখ টাকার সমপরিমাণ মূল্যের বিভিন্ন জাল নোটসহ সাহেব আলী ওরফে মিরাজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

শুক্রবার (৫ এপ্রিল) বিকালে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এএসপি মো. মাহফুজুর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভাটারা থানাধীন নতুন বাজার ভাটারা মোড় এলাকায় র‌্যাবের নিয়মিত টহল দল অবস্থান করছিল। এ সময় র‌্যাবকে দেখে এক ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টাকালে সাহেব আলী ওরফে মিরাজকে আটক করে র‌্যাব। পরে তার কাছ থেকে বাংলাদেশি ৬ লাখ ৯৮ হাজার টাকার মূল্যের বিভিন্ন জাল নোট জব্দ করা হয়।