প্রতিকূলতা পেরিয়ে শক্ত অবস্থানে পোশাক খাত, প্রবৃদ্ধি ফিরবে বলে আশাবাদী বিজিএমইএ


বিকেডি আবির, ঢাকা প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ ৪৬
প্রতিকূলতা পেরিয়ে শক্ত অবস্থানে পোশাক খাত, প্রবৃদ্ধি ফিরবে বলে আশাবাদী বিজিএমইএ

২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বৈশ্বিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট এবং উচ্চ ভিত্তির চ্যালেঞ্জ সত্ত্বেও এ অর্জনকে দেশের পোশাক খাতের স্থিতিশীলতা ও সক্ষমতার প্রতিফলন হিসেবে দেখছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই মাসে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কমে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে ২০২৫ সালের জুলাই মাসে রপ্তানি অস্বাভাবিকভাবে উচ্চ ছিল এবং সে সময় প্রবৃদ্ধির হার ছিল ২৪ দশমিক ৬৭ শতাংশ।

বিজিএমইএ মনে করছে, গত বছরের উচ্চ রপ্তানি ভিত্তির তুলনায় বর্তমান অর্জনকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। বরং নানা প্রতিকূলতার মধ্যেও প্রায় ৩ দশমিক ৯ বিলিয়ন ডলারের রপ্তানি দেশের পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে আস্থারই প্রমাণ।
পণ্যভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ওভেন পোশাক রপ্তানি ৩ দশমিক ১৬ শতাংশ কমলেও নিট পোশাক রপ্তানি কমেছে মাত্র শূন্য দশমিক ৯০ শতাংশ। এতে খাতটির বহুমুখী সক্ষমতার ইতিবাচক চিত্র ফুটে উঠেছে।

বিজিএমইএ আরও জানিয়েছে, জুলাই মাসে সংগঠনটির সম্পাদিত ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) প্রায় ২ দশমিক ৮ শতাংশ কমেছে। তবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান করা গেলে আগামী মাসগুলোতে রপ্তানি আবারও শক্তিশালী প্রবৃদ্ধির ধারায় ফিরবে বলে সংগঠনটি আশাবাদ ব্যক্ত করেছে।

বিজিএমইএ বলছে, শিল্পের ইতিবাচক ধারা, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বজায় রাখতে সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বিতভাবে কাজ অব্যাহত রয়েছে। উপযুক্ত নীতি সহায়তা ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে দেশের পোশাক শিল্প নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও মনে করছে সংগঠনটি।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১