৫ ব্যাংকের আমানতকারীরা কবে টাকা পাবেন, জানালেন গভর্নর


প্রতিনিধি প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
৫ ব্যাংকের আমানতকারীরা কবে টাকা পাবেন, জানালেন গভর্নর

লাখোকন্ঠ অনলাইন ডেস্ক: অবলুপ্ত হওয়া ৫ ব্যাংকের আমানতকারীরা আগামী দুই বছরের মধ্যে টাকা ফিরে পেতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৫ ব্যাংকের বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, লোকসান হওয়ায় অবলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীরা ২০২৪-২৫ সালের মুনাফা পাবেন না। তবে আগামী দুই বছরের মধ্যে আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন বলে আশা করছি।

এ সময় ব্যাংকগুলোর অডিট নিয়ে তিনি বলেন, যারা ৫ ব্যাংকের ভুয়া অডিট করেছেন তাদের চিহ্নিত করা হয়েছে। শাস্তি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।

দোষীদের শাস্তির আওতায় আনার কথা উল্লেখ করে গভর্নর আরও বলেন, ৫ ব্যাংকের ফরেনসিক অডিট শেষ হতে আরও তিন মাস প্রয়োজন। যারা লুটপাট করেছে সেগুলো আরেও পরিষ্কার হবে ও আইনের আওতায় আনা হবে।

ব্রিফিংয়ে তিনি বলেন, ব্যাংকের বোর্ডের বিষয়ে ব্যাপক পরিবর্তন আসছে, কেউ খুশি না হতে পারে। তবে গুণগত সংখ্যাগত পরিবর্তন চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০