
এ সময় তিনি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এমন ব্যতিক্রমী আয়োজনে আনন্দিত হয়ে শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, ঈদের ছুটির পর ক্যাম্পাসে ফিরে এমন আন্তরিক অভ্যর্থনা তাদের নতুন উদ্যমে পড়াশোনায় মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।
জকসুর পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এই ছোট আয়োজন। শিক্ষার্থীদের হাসিমুখই আমাদের প্রাপ্তি।” ঈদ-পরবর্তী প্রথম দিনেই এমন উষ্ণ আয়োজন ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :