শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা


শিক্ষা ডেস্ক প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ ৪৬
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে ও পরে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ৫টি জরুরি নির্দেশনা দিয়েছে।

সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে ঈদুল ফিতর-পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ও পরবর্তী কার্যক্রম নিয়ে ৫ দফা জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

লম্বা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার

শিক্ষা মন্ত্রণালয় বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিচের পদক্ষেপগুলো বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে:

১। ২০২৬ সালের ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই সম্পূর্ণ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন নিশ্চিত করতে হবে।

২। প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে।

৩। কেবল পরিচ্ছন্নতা কর্মীদের ওপর নির্ভর না করে প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।

৪। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং সৃজিত বাগানের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে।

৫। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে নিয়মিত উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বছরব্যাপী এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আন্তঃমন্ত্রণালয় কমিটি মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করবে। মূলত শিক্ষার্থীদের জন্য একটি রোগমুক্ত ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১