এল এম”র মাহবুবুর রহমান লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত


প্রতিনিধি প্রকাশের সময় : ২৩ মে, ২০২৩, ১২:১৫ অপরাহ্ণ
এল এম”র মাহবুবুর রহমান লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

লাখোকণ্ঠ প্রতিবেদক, রায়পুর: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন জেলার শতবর্ষী ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রায়পুর উপজেলার রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান। এই নিয়ে তিনি পরপর দুইবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। মাহবুবুর রহমান দীর্ঘ তিন দশক শিক্ষকতায় জড়িত। রামগঞ্জ উপজেলার দঃ হাজীপুর পাটোয়ারী বাড়ির কৃতি সন্তান মাহবুবুর রহমান বহু শিক্ষা প্রতিষ্ঠানে সুনামের সাথে শিক্ষকতা শেষে তিনি গত ২০১৮ সন থেকে বর্তমান প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের পর মাহবুবুর রহমান অনুভূতি ব্যক্ত করে বলেন, যে কোন অর্জন দায়িত্বের মাত্রা বাড়িয়ে দেয়। শিক্ষার উন্নয়নে আমার সাধ্যের সেরাটা দিয়ে বাকি জীবন বিসর্জন দিতে চাই।

মাহাবুবুর রহমান এ সফলতার জন্য স্কুল পরিচালনা কমিটি শিক্ষক সহকর্মীসহ সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা ফলে এ অর্জন সম্ভব হয়েছে বলে সবাইকে লাখোকণ্ঠের মাধ্যমে ধন্যবাদ জানান।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০