লম্বা ছুটি শেষে নতুন নিয়মে শুরু শিক্ষা কার্যক্রম


শিক্ষা ডেস্ক প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ণ
লম্বা ছুটি শেষে নতুন নিয়মে শুরু শিক্ষা কার্যক্রম

রোজা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের প্রায় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে আবার শুরু হচ্ছে শ্রেণি কার্যক্রম।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দীর্ঘ ৩৭ দিনের ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকেই নিয়মিত ক্লাস চালু হচ্ছে। সব মিলিয়ে টানা ৩৯ দিন বন্ধ ছিল শিক্ষা কার্যক্রম।

সব মিলিয়ে নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম তুলনামূলকভাবে কম হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

এই ঘাটতি কাটিয়ে উঠতে ছুটির পর থেকে নতুন নিয়মে শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে এখনও কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধ করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন