নওগাঁর পোরশায় প্রক্সি পরীক্ষার্থীসহ মূল পরীক্ষার্থী কারাগারে


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ ৪৮
নওগাঁর পোরশায় প্রক্সি পরীক্ষার্থীসহ মূল পরীক্ষার্থী কারাগারে

নওগাঁর পোরশা সরকারি কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে গিয়ে এক শিক্ষার্থী এবং মূল পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

শনিবার (৪ জুলাই) বাংলা বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, পোরশা উপজেলার বারিন্দা গ্রামের রেজাউল সরদারের ছেলে মো. জাহিদ হাসানের (২১) প্রবেশপত্র ব্যবহার করে তার বন্ধু গাঙ্গুরিয়া দেওনাপাড়া গ্রামের সময় বর্মনের ছেলে শ্রী বিপ্লব বর্মন (২১) পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষা চলাকালে দায়িত্বরত শিক্ষক পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হলে তার পরিচয় জানতে চান। সন্তোষজনক উত্তর দিতে না পারায় বিষয়টি কেন্দ্রে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমানকে জানানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব বর্মন স্বীকার করেন, তিনি বন্ধু জাহিদ হাসানের পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন। পরে পুলিশ ও কেন্দ্র কমিটির সদস্যরা মোবাইল ফোনে জাহিদ হাসানকে পরীক্ষাকেন্দ্রে আসতে বলেন। সেখানে এসে তিনি ঘটনার সত্যতা স্বীকার করলে তাকেও আটক করা হয়।

খবর পেয়ে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পোরশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাবিলা ফেরদৌস ঘটনাস্থলে উপস্থিত হন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ২০১৮-এর ৩(ক) ও ১৩ ধারায় উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সাজা কার্যকর করতে দণ্ডপ্রাপ্ত দুইজনকে পুলিশি পাহারায় নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১