প্রতিষ্ঠাবার্ষিকীতে বেড়া প্রেসক্লাবের নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন

মো. ফেরদৌস হাসান, পাবনা প্রকাশের সময় : ৩০ জুন, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ ২৫
প্রতিষ্ঠাবার্ষিকীতে বেড়া প্রেসক্লাবের নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন

পাবনার বেড়া প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) পৌর শহরের শহীদ জয়গুরু রোডে প্রেসক্লাবের নিজস্ব জায়গায় কেক কাটা ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বেড়া প্রেসক্লাবের সভাপতি সফিউল আযম আলতু, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাজেদুল ইসলাম দীপু, সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, সহসভাপতি ওমর সরকার, সহকারী অধ্যাপক বরুণ রায়, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, রতন আচার্য ও মানিক হোসেন।

বক্তারা বলেন, সংবাদকর্মীদের সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে। তাঁরা সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে পেশাগত দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে দোয়া, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। একই সঙ্গে প্রেসক্লাবের তিনতলা ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পাবনার বেড়া প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) পৌর শহরের শহীদ জয়গুরু রোডে প্রেসক্লাবের নিজস্ব জায়গায় কেক কাটা ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বেড়া প্রেসক্লাবের সভাপতি সফিউল আযম আলতু, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাজেদুল ইসলাম দীপু, সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, সহসভাপতি ওমর সরকার, সহকারী অধ্যাপক বরুণ রায়, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, রতন আচার্য ও মানিক হোসেন।

বক্তারা বলেন, সংবাদকর্মীদের সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে। তাঁরা সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে পেশাগত দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে দোয়া, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। একই সঙ্গে প্রেসক্লাবের তিনতলা ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ