শেষ মূহুর্তের নির্বাচনী প্রচারনায় চরম উত্তেজনা! দেশীয় অস্ত্রসহ আটক: ৫


প্রতিনিধি প্রকাশের সময় : ১৯ মে, ২০২৪, ৫:৫২ অপরাহ্ণ
শেষ মূহুর্তের নির্বাচনী প্রচারনায় চরম উত্তেজনা! দেশীয় অস্ত্রসহ  আটক: ৫

রাকিবুল ইসলাম লিমন, নেত্রকোনা:দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে শেষ মূহুর্তের প্রচারনায় কিশোর গ্যাংএর দাপোটে কোটঠাসা হয়ে পরছেন সমর্থক ও সাধারন ভোটাররা।

নির্বাচন ঘিরে চরম উত্তেজনা দেখা দিয়েছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পাড়া মহল্লায়।

আতঙ্ক ছড়িয়ে দিতে পূর্বধলার কিশোর গ্যাং সদস্যরা দোয়াত কলম প্রার্থী আসাদুজ্জামান নয়নের পক্ষে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আহত করছে প্রতিদ্বন্ধী প্রার্থীর সমর্থকদের। ভাংচুর করছে নির্বাচনী প্রচারনা অফিস।

এমন ঘটনায় জড়িত দুই কিশোরসহ ৫ জনকে ও বিপুল পরিমান দেশীয় অস্র, মাইক্রোবাস, মোটরসাইকেল সহ আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটারনিং কর্মকর্তা মোঃ কবিরুল আহসান।

শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার একাধিক স্থানে ককটেল বিস্ফোরনসহ হামলা ভাংচুর চালানোর অভিযোগে তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশি টহল জোরদার করেছে স্থানীয় প্রশাসন। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আতঙ্কিত স্থানীয় ভোটার ও সমর্থকরা।
এদিকে হামলার ঘটনায় শনিবার সন্ধ্যায় পূর্বধলার জামধলা বাজরে সংবাদ সম্মেলন করে নানা অভিযোগ তুলে ধরেন (মোটরসাইকেল) প্রতীকে চেয়ারম্যান পদ প্রার্থী এটিএম ফয়জুর সিরাজ জুয়েল।

এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্যের এপিএস আলামিনের ছেলে ছাব্বিরসহ কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন জানিয়ে নির্বাচনী সুষ্ট পরিবেশ ও শান্তিপূর্ন করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন।