ঝিনাইদহ-১ আসনে আসাদুজ্জামানের হাত ধরে ধানের শীষের বিজয়
প্রতিনিধি
প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
৭১
লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ ঝিনাইদহ-১ আসনে সাবেক অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামানের হাত ধরে বিএনপির ধানের শীষের বিজয়। বেসরকারি প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনটিতে মোট কেন্দ্রের সংখ্যা ১১৭টি।
সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষে আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
বেসরকারিভাবে ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামান ১ লাখ ১৬ হাজার ২১ ভোটে জয়লাভ করেছেন।
আপনার মতামত লিখুন :