চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন নিজেই


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ ৮৯
চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন নিজেই

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন। তাঁর দাবি, ক্যানসারটি চতুর্থ পর্যায়ে রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের অসুস্থতার কথা জানান দেশের বাইরে অবস্থানরত শামীম ওসমান। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ।’

নিজের শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।’

ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে অনেকে খুশি হতে পারেন বলেও মন্তব্য করেন শামীম ওসমান। তবে এ নিয়ে কারও আনন্দিত হওয়ার কারণ নেই বলে ইঙ্গিত দেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান শামীম ওসমান। পরবর্তী সময়ে তিনি দেশের বাইরে চলে যান। জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০