
এম এস শবনম শাহীন: বর্তমান সময়ে বেশকিছু অভিনেতা-অভিনেত্রী অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছে। তরুণ প্রজন্মের দর্শকদের কাছে নতুন নতুন গল্প ও রুচিশীল অভিনেত্রীদের চাহিদা বেশি। উদীয়মান মডেল ও অভিনেত্রী হিসেবে ইতোমধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে সোনিয়া লাজুক।
বর্তমানে নাটক, সিনেমা, টেলিফিল্ম, মিউজিক্যাল ফিল্ম, ব্র্যান্ড ফটোশুট নিয়ে কাজ করছেন চলতি প্রজন্মের অভিনেত্রী সোনিয়া লাজুক।
সম্প্রতি কনকনে শীতের মধ্যেই উষ্ণতা ছড়াচ্ছেন এই তারকা। সামাজিক যোগাযোগামধ্যমে নিজের কিছু ছবি প্রকাশ করেছেন এ প্রজন্মের অভিনেত্রী। নানাভাবে নানান রঙের পোশাকে সোনিয়াকে লাজুক কে দেখা গেছে মোহনীয় রূপে। প্রকাশিত ছবির ক্যাপশনে তিনি বিভিন্ন প্রতিক্রিয়া তুলে ধরেছেন!
এরইমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে লাজুকের এই লুক। ভক্তদের প্রশংসায় ভাসছেন এ তারকা। তবে কেউ কেউ বিরূপ প্রতিক্রিয়াও জানিয়েছেন। ছবিগুলোতে মন্তব্য করেছেন তার অনুসারীরা। প্রতিক্রিয়া জানিয়েছেন অসংখ্য মানুষ।
আপনার মতামত লিখুন :