
ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে ভিডিওটি ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। যদিও এটি অভিনেত্রীর অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়নি, প্রকাশ করা হয়েছে অপুর প্রডাকশন হাউসের পেজ থেকে। তবু অল্প সময়েই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, একেবারে ঘরোয়া পরিবেশে বাড়ির গ্যারেজের খোলা জায়গায় বসে গোশত কাটছেন অপু বিশ্বাস (Apu Biswas)। একটি ছোট প্লাস্টিকের টুলে বসে সামনে রাখা কাঠের গুঁড়ির ওপর বড় ছুরি দিয়ে দক্ষতার সঙ্গে মাংস কাটতে দেখা যায় তাকে।
এ সময় অভিনেত্রীর পরনে ছিল গোলাপি রঙের জমকালো শাড়ি। গলায় ও হাতে ছিল সোনার গহনা। কোরবানির ব্যস্ততার মাঝেও ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাকে, যা ভক্তদের নজর কেড়েছে। ভিডিওতে তার চারপাশে চাটাইয়ের ওপর ছড়িয়ে রাখা ছিল বিপুল পরিমাণ কাঁচা গোশত। সেটি দেখে অনেকেই ধারণা করছেন, প্রতি বছরের মতো এবারও কোরবানি দিয়েছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, কোরবানির ঈদে প্রায়ই ছাগল কোরবানি দিতে দেখা যায় অপু বিশ্বাসকে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বলে মনে করছেন ভক্তরা। ভাইরাল ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।
অপু বিশ্বাস নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :