নাটকবিনোদন

আমি অনেক ভাগ্যবতী: মিম মানতাশা

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ লাক্সতারকা মিম মানতাশা বলেন, ‘আমি অনেক ভাগ্যবতী।  আমি একটু শান্তশিষ্ট স্বভাবের, সবার সঙ্গে হয়তো ওইভাবে যোগাযোগ করতে পারি না। কিছু মানুষ আছেন যারা সব সময় আমার খোঁজখবর নেন।’

এই অভিনেত্রী বলেন, ‘আমি আমার এতটুকু ক্যারিয়ারে সাংবাদিকদেরও অনেক বেশি সাপোর্ট পেয়েছি। আমাকে নিয়ে কখনো কোনো ভুল নিউজ বা চটকদার নিউজ দেখিনি। অনেকের মধ্যে যেটা দেখি। সেদিক থেকেও আমি অনেক ব্লেসড।’

মিম মানতাশা। সংগৃহীত ছবি

এ লাক্সতারকা বলেন, ‘এখন সত্যি সত্যি কাজের সংখ্যা বাড়ানো উচিত আমার। ইতিমধ্যে বেশ কিছু কাজের স্ক্রিপ্ট এসেছে, কয়েকটা পড়েছি, আরো কিছু রয়ে গেছে।’

সম্প্রতি কয়েকটি সিনেমার প্রস্তাব এসেছে বলেও জানিয়েছেন তিনি। এরমধ্যে ঢাকাই সুপারস্টার শাকিব খানের সঙ্গে একটি সিনেমায় প্রধান নায়িকা হিসেবে কাজের প্রস্তাবও এসেছে। যদিও সেটি প্রাথমিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ আছে। তবে কোনো সিনেমার, সে বিষয়ে কিছুই বলতে চান না অভিনেত্রী।

মিম মানতাশা। সংগৃহীত ছবি

সম্প্রতি তিনি আইস্ক্রিম, রেইনবো পেইন্টস ও হেলিও ফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন। কিছু ইতিমধ্যে প্রচারে এসেছে, বাকিগুলো মুক্তির অপেক্ষায়।

উল্লেখ্য, ২০১৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করেন মিম মানতাশা। এরপর থেকে নিয়মিত বিজ্ঞাপন ও নাটকে কাজ করে যাচ্ছেন তিনি।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *