রমজানে মুক্তি পাচ্ছে মনির খানের ইসলামি গান ‘আল্লাহ মাফ কর’


প্রতিনিধি প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২২ অপরাহ্ণ
রমজানে মুক্তি পাচ্ছে মনির খানের ইসলামি গান ‘আল্লাহ মাফ কর’

লাখোকণ্ঠ ডেস্ক: বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান রমজান উপলক্ষে একটি নতুন গান শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন। গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন বাবুল আকাইদ। আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ‘আল্লাহ মাফ কর’ শিরোনামে ইসলামিক গানটি মুক্তি পেতে যাচ্ছে দুপুর ৩টায় এমকে মিউজিকটোয়েন্টিফোর চ্যানেলে। নতুন গানটি সবার আগে উপভোগ করতে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখার আহ্বান জানিয়েছেন এ সংগীতশিল্পী।

গায়ক মনির খান ১৯৯৬ সালে একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন। এ পর্যন্ত ৪২টিরও বেশি একক অ্যালবাম প্রকাশ হয়েছে। তার দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক।অ্যালবামের পাশাপাশি সিনেমার গান গেয়েও শ্রোতাদের মন জয় করে নিয়েছেন তিনি। ‘প্রেমের তাজমহল’, ‘লাল দরিয়া’ ও ‘দুই নয়নের আলো’সহ অনেক সিনেমায় গান করেছেন মনির খান। কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন এ শিল্পী। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এ শিল্পী।

‘আল্লাহ মাফ কর’ শিরোনামে গান প্রসঙ্গে মনির খান বলেন, ‘গানটি আগেই করা ছিল। এর কথা, সুর ও সংগীত— সবকিছুই পবিত্র রমজান মাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তাই এ মাসেই গানটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। গানের সব লাইন আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। বাবুল আকাইদ এর আগেও আমার বেশ কয়েকটি গান করেছেন। তার গানের ভাবনা আমার ভীষণ পছন্দের। গানটিতে পরকালের কথা ফুটে উঠেছে। আশা করছি, শ্রোতারা গানটি পছন্দ করবেন।

‘আমি যে বিবাহিত, সেটাই ভুলে যাই’

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০