এলো পার্থ বড়ুয়ার গান ‘সহজলভ্য নই’


প্রতিনিধি প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
এলো পার্থ বড়ুয়ার গান ‘সহজলভ্য নই’

লাখোকণ্ঠ ডেস্ক: অনেক দিন পর নতুন গান নিয়ে হাজির হলেন পার্থ বড়ুয়া। গানের শিরোনাম ‘সহজলভ্য নই’। গানটির কথা ও সুর করেছেন আহমেদ রাজীব। রোমান্টিক আবহ ও গভীর আবেগঘন কথায় সাজানো এই গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

‘সহজলভ্য নই’ গানে পার্থ বড়ুয়ার কণ্ঠে শোনা যাবে ভিন্ন এক আবেগের প্রকাশ, যেখানে ভালোবাসা, আত্মমর্যাদা ও অনুভূতির সূক্ষ্ম দিকগুলো উঠে এসেছে। জানান আহমেদ রাজীব। তার ভাষায়, ‌‌‘গানটির কথায় যেমন রয়েছে সম্পর্কের জটিলতা, তেমনি রয়েছে নিজেকে সহজে বিলিয়ে না দেওয়ার এক দৃঢ় বার্তা। যা পার্থদার কণ্ঠে আরও সমৃদ্ধ হয়ে ধরা দিয়েছে বলে আমি মনে করি।’

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০