জীবনের ঝড় নিয়ে পূর্ণিমার বিশেষ বার্তা


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ ১৪
জীবনের ঝড় নিয়ে পূর্ণিমার বিশেষ বার্তা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় এই অভিনেত্রী। নিজের কাজ ও ব্যক্তিজীবনের নানা মুহূর্তের ছবি ও ভাবনা ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

সম্প্রতি ফেসবুকের ভেরিফায়েড পেজে নিজের একটি ছবি পোস্ট করে জীবনের উত্থান-পতন ও কঠিন সময় নিয়ে একটি বার্তা দিয়েছেন পূর্ণিমা।

তিনি লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলো কখনোই তোমার বয়ে চলা আলোর থেকে বেশি উজ্জ্বল হতে দিও না।’

পূর্ণিমার এই বার্তায় কঠিন পরিস্থিতিতেও নিজের আত্মবিশ্বাস ও ইতিবাচকতা ধরে রাখার কথা উঠে এসেছে। পোস্টটি ঘিরে তাঁর ভক্ত-অনুরাগীরাও বিভিন্ন মন্তব্য করেছেন।

১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। তখন তিনি নবম শ্রেণির ছাত্রী ছিলেন। দীর্ঘ অভিনয়জীবনে তিনি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করেছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিভিন্ন পোস্টে অভিনয়ের বাইরেও ব্যক্তিগত উপলব্ধি ও জীবনের নানা ভাবনা উঠে আসে। এবারও জীবনের উত্থান-পতন নিয়ে তাঁর সংক্ষিপ্ত বার্তা ভক্তদের নজর কেড়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০