
অপি করিমের কথায়, তুষির অভিনয়ে এক ধরনের তীব্রতা রয়েছে, যা গল্পকে আরও গভীর করে তোলে। পাশাপাশি রিজভী রিজু এবং ফজলুর রহমান বাবুর অভিনয়ও দর্শকের মনে দাগ কাটবে বলে মন্তব্য করেন তিনি।
অপি করিম জানান, ঈদের ব্যস্ততার মধ্যেও তিনি মাত্র একটি সিনেমা দেখার সুযোগ পেয়েছেন, আর সেটিই হলো প্রেশার কুকার।
তাঁর মতে, অযথা নাচ-গান বা মারামারি ছাড়াও শক্তিশালী গল্প দিয়ে দর্শককে ধরে রাখা যায়—এই সিনেমা তারই প্রমাণ।
অভিনেত্রী জানান, রায়হান রাফির আগের কাজগুলোর তুলনায় এই সিনেমা ভিন্নধর্মী, যেন নির্মাতার এক নতুন রূপ।
সব মিলিয়ে, গল্পনির্ভর এমন একটি সিনেমা নির্মাণে সাহস দেখানোর জন্য নির্মাতা রায়হান রাফিকে সাধুবাদ জানিয়েছেন অপি করিম।
ভবিষ্যতেও তাঁর কাছ থেকে এমন ভিন্নধর্মী কাজের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আপনার মতামত লিখুন :