
রাফী পোস্টারে উল্লেখ করেছেন, ঢাকা শহরের নারীদের দৈনন্দিন জীবনের সীমাবদ্ধতা ও অভ্যন্তরীণ লড়াইয়ের প্রেক্ষাপটে সিনেমার গল্প সাজানো হয়েছে। তিনি ঢাকা শহরকে নারীদের জন্য একটি ‘প্রেশার কুকার’-এর সঙ্গে তুলনা করে লিখেছেন, নারীদের নীরব আর্তনাদ সহ্য করতে না পেরে এই প্রেশার কুকারে ‘সিটি’ বেজে ওঠে।
বিশেষভাবে, প্রধান কোনো পুরুষ চরিত্র ছাড়া বাণিজ্যিক ধারার সিনেমায় চার নারীকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যানারে নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। ‘পরাণ’, ‘সুরঙ্গ’ ও ‘তুফান’ এর মতো ব্যবসায়িক সফল সিনেমার নির্মাতা রাফী এই ছবির মাধ্যমে বাণিজ্যিক বাংলা সিনেমায় নতুন এক ধারা তৈরি করতে চান।
ঢাকার নাগরিক জীবনের সামাজিক দ্বন্দ্ব এবং নারীদের ব্যক্তিগত সংগ্রামের গল্প নিয়ে ‘প্রেশার কুকার’ চলতি বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
আপনার মতামত লিখুন :