মিথ্যা হাজার বছর ধরে টিকে থাকতে পারে না: দিপক আচার্য্য


প্রতিনিধি প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
মিথ্যা হাজার বছর ধরে টিকে থাকতে পারে না: দিপক আচার্য্য

নিজস্ব প্রতিবেদক: আমাদের সামনে বিজ্ঞানের বহু শাখা-প্রশাখা বিদ্যমান। যদি প্রশ্ন উঠে- পদার্থবিদ্যা কি বিজ্ঞান ? তখন কোনও পদার্থ বিজ্ঞানী বলবেন, পদার্থবিদ্যা নিশ্চয়ই একটি বিজ্ঞান এবং আমি প্রমাণ করে দেখাতে পারি। রসায়নবিদ, জীববিদ্যাবিদ ও মনোবিদ ইত্যাদি ওই একই দাবি করবেন। তেমনি জ্যোতিষশাস্ত্র একটি বিজ্ঞান না অবিজ্ঞান এই প্রশ্নের সঠিক উত্তর দিবেন একমাত্র জ্যোতিষী । অথবা জ্যোতিষশাস্ত্র নিয়ে যাঁরা গবেষণা বা অনুসন্ধান করেছেন তাঁরা।                                                                                      এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জ্যোতিষ দিপক আচার্য্য বলেন ঋকবেদের যুগে জ্যোতিষশাস্ত্রের জন্ম। ঋকবেদ যত প্রাচীন জ্যোতিষশাস্ত্রও তত প্রাচীন এবং জ্যোতিষশাস্ত্র ষড়বেদাঙ্গের অন্তর্ভুক্ত।
তিনি আরও বলেন বৈদিক যুগ থেকে বর্তমান কম্পিউটারের যুগ পর্যন্ত জ্যোতিষশাস্ত্রের প্রভাব পৃথিবীর সর্বত্রই বিদ্যমান। মানুষের পক্ষে কি সম্ভব কোনও মিথ্যাকে আঁকড়ে থাকা হাজার হাজার বছর ধরে ? কোনও মিথ্যাই হাজার হাজার বছর ধরে তার অস্তিত্ব বজায় রাখতে পারে না।
এছাড়াও দিপক আচার্য্য বলেন যাঁরা সত্যানুসন্ধানী, যাঁরা বিজ্ঞানমনস্ক, তাঁদের কাছে জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান হিসেবে অত্যন্ত গুরুতের সাথে বিবেচিত হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০