ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না ট্রাম্প

✎ আল জাজিরা
প্রকাশিত হয়েছে: ২১ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়াতে চান না, যার মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা। সিএনবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের হাতে অতটা সময় নেই।’

তিনি বলেন, ‘একটি চুক্তিতে পৌঁছালে ইরান খুব ভালো অবস্থানে চলে আসতে পারে।’ এছাড়া আলোচনা করা ছাড়া ইরানি কর্মকর্তাদের কোনো বিকল্প নেই বলেও জানান ট্রাম্প।

ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরাইল-যুক্তরাষ্ট্র। এরপর মার্কিন-ইসরাইলের সঙ্গে ইরানের কয়েক সপ্তাহ সংঘাতের পর দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান-যুক্তরাষ্ট্র। বুধবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনায় বসার কথা দুই দেশের প্রতিনিধিদের।

মাত্র ৪ ঘণ্টায় ইরানের সব সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে: ট্রাম্প

এদিকে, ট্রাম্প চুক্তির বিষয়ে আত্মবিশ্বাসী হলেও ইরান জানিয়েছে, এখনও তাদের কোনো প্রতিনিধি পাকিস্তানে যায়নি। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে প্রথম দফার আলোচনায় বসেন মার্কিন-ইরানি প্রতিনিধিরা। কিন্তু সে সময় কোনো সুরাহা না হওয়ায় দ্বিতীয় দফা আলোচনায় বসার কথা ছিল তাদের।

হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের আল্টিমেটাম, পাল্টা হুঁ/শি/য়া/রি ইরানের

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার ক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং শেষ পর্যন্ত একটি ‘চমৎকার চুক্তি’ সম্পন্ন করবে। রোববার হরমুজে ইরানি জাহাজকে যুক্তরাষ্ট্রের আটকের পর দ্বিতীয় দফার আলোচনায় অংশ না নেয়ার কথা জানিয়েছিল তেহরান।

ই-প্রিন্ট